,

করোনায় আক্রান্ত হয়ে বরুড়ায় একজনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 3, 2020
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নে তাজুল ইসলাম নামের একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহী…… রাজিউন)।

তাজুল ইসলাম খোশবাস ইউনিয়নের বড় হরিপুর দক্ষিণ পাড়া (মোল্লাবাড়ি) গ্রামের মৃত: আলী নেওয়াজের ছেলে।

তাজুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবারন(৩ জুলাই) ভোর সোয়া ৬টায় মৃত্যুবরণ করেন।

জানা যায়, গত কয়েকদিন পূর্বে তার করোনার পজেটিভ রিপোর্ট এসেছিল।

পরিবার সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।