,

করোনায় একদিনে মৃত্যু আরও ৪৪ জনের,নতুন আক্রান্ত ২৮৫৬ জন

আজকের কুমিল্লা ডট কম :
June 13, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪৪ জনের। এ পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জনে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৮৫৬ জন। এ নিয়ে করোনায় সর্বমোট আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে আরও ৫৭৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ৮২৮ জন।

শনিবার (১৩ জুন ) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

২৪ ঘন্টায় ৫৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি।