,

কুবিতে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2023
news-image

কুবি প্রতিনিধি:

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা- এ প্রতিপাদ্যকে ধারণ করে পহেলা বৈশাখ ও শুভ নববর্ষ-১৪৩০ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় প্রশাসনিক ভবনের সামনে থেকে এ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বাঙালির সংস্কৃতি ও দেশপ্রেমের সাথে মিশে থাকা বিভিন্ন গান, কবিতা গেয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষক-শিক্ষার্থীরা । গান শুরু হয় ‘এসো হে বৈশাখ এসো এসো’ দিয়ে আর শেষ হয় ‘জয় বাংলা বাংলার জয়’ দিয়ে ।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির জাতীয় জীবনে একটি উৎসব মুখর দিন। দিনটি বাঙালি জাতির সংস্কৃতির সাথে মিশে আছে। প্রতি বছরই আমরা দিবসটি পালন করে থাকি, তবে এবছর রমজানের কারণে দিবসটিকে স্বল্প পরিসরে উদযাপন করা হয়েছে। আমরা দিবসটি উপলক্ষে ছাত্র শিক্ষক মিলে একটা শুভেচ্ছা বিনিময় করেছি, শুভেচ্ছা বিনিময়ে বাঙালি সংস্কৃতি ও দেশপ্রেম সম্পৃক্ত বিভিন্ন গান কবিতা পরিবেশন করা হয়েছে। আমি মনে করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করেছে।’