,

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাট্স এর সমাপনী বর্ষের বিদায় ও নবাগতদের সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
March 28, 2019
news-image

 

মোঃ আবদুল আউয়াল সরকার:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভুক্ত কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এ সমাপনী বর্ষের বিদায় ও নবাগত ছাত্রÑছাত্রীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) কুমিল্লা নগরীর রামমালা রোড ঠাকুরপাড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ.কে এম আব্দুস সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য নারীনেত্রী পাপড়ী বসু, সদস্য ডাঃ এন এম শাহজাহান, সদস্য এডভোকেট আ হ ম তাইফুর আলম, এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহম্মেদ, সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ আশরাফ হোসেন, সহকারী অধ্যাপক মোঃ খোরশেদ আলম, ইংরেজী প্রভাষক রেহেনা শিরিন, ডাঃ সাইফুল ইসলাম, শিক্ষক আব্দুল আউয়াল, প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন প্রমূখ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক আলী আহসান (টিটু) ও সার্বিক তত্ত্বাবধানে সহকারী অধ্যাপক পিযুষ কান্তি সরকার।