কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি রুহুল আমিন, সম্পাদক রোশন আলী
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি পদে ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক পদে রোশন আলী মাস্টারের নাম ঘোষিত হতে যাচ্ছে বলে একাধিক সূত্র জানায়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) কেন্দ্র করে এ কমিটি ঘোষণা হতে পারে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কমিটি ঘোষনা না করেই ঢাকা ফিরে যান কেন্দ্রীয় নেতারা।
বেলা সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি শেখ সেলিম এমপি। প্রথম অধিবেশন শেষে দুপুরের খাবারের বিরতির পর দ্বিতীয় অধিবেশন আর হয় নি। কোন কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন স্থল ত্যাগ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক আইন মন্ত্রী এড. আব্দুল মতিন খসরু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আবদুস সবুর।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম. হুমায়ূম মাহমুদ এর সঞ্চালনায় শোক প্রস্তাব পাঠ করেন কুমিল্লা উত্তর à¦