,

কুমিল্লা জিলা স্কুলের ছাত্রকে ছুরিকাঘাত করেছে কালেক্টরেট স্কুলের ছাত্র

আজকের কুমিল্লা ডট কম :
April 16, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ
জিলা স্কুলের ১০ম শ্রেনীর মারুফ নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে কুমিল্লা কালেক্টরেট স্কুলের তৌকি নামের এক ছাত্র।

মঙ্গলবার বেলা ১২ টার কিছু পরে কালেক্টরেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত মারুফের বাড়ি কাপ্তান বাজার বলে জানা গেছে।

জিলা স্কুলের ছাত্র মারুফকে রক্তাক্ত অবস্থায় তার সহপাঠিরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জিলা স্কুল এর ছাত্রদের দাবী, কুমিল্লা শহরে বিভিন্ন গ্রুপিং, গ্যাং বাহিনী এবং বড় ভাইদের পাওয়ারে কিশোর অপরাধ দিন দিন বেড়েই চলেছে।