,

কুমিল্লা নগরীর মুন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগির মৃত্যুর অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
May 21, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় অবস্থিত মুন হাসপাতালে ভূল চিকিৎসায় খুকু মনি(২৪)  নামের এক যুবতীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।  মৃত্যু হওয়ার পরও রোগীর আত্মীয়র কাছ থেকে জোর করে বিল নিয়ে পালিয়ে যায় ডাক্তার সীমান্ত। এমন অ‌ভি‌যোগ করেছেন রোগীর স্বজন‌রা।

সোমবার (২০ মে) রাতে এ দুঘর্টনা ঘটে।

এ ঘটনার পর হাসপাতালে পুলিশের সাথে রোগির আত্মীয়-স্বজনের বাকবিতন্ডা ঘটে। এ সময় রোগির আত্মীয়-স্বজনকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।