কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি আবু গ্রেফতার
আজকের কুমিল্লা ডট কম :
December 2, 2017
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারি আবুকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) রাত পৌণে ১০ টায় নগরীর কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা রয়েছে।