,

কুমিল্লা মহাসড়কে একতা সার্ভিসের মিনি বাস উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
December 8, 2019
news-image

 

মো. শরীফুল ইসলামঃ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যাত্রীদের ভোগান্তি রোধে একতা সার্ভিস নামে হাইওয়েতে যাত্রী পরিবহনের জন্য মিনি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ওই মিনি বাস সার্ভিসের শুভ-উদ্বোধন করেন- প্রধান অতিথি নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।

এসময় উপস্থিত ছিলেন- নিটল মটরস এর জেনারেল ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, সিইও মো. তানভীর শহীদ, বাস মালিক সমিতির সভাপতি প্রফেসর কবির আহমেদ, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, একতা সার্ভিস এর পরিচালক মো. কাজী ইকবাল, কেএম জামাল, মো. কামাল মুন্সী, আনোয়ার হোসেন, মাওলানা আবুল খায়ের প্রমুখ।