,

কুমিল্লা রেইসকোর্সে বরুড়ার ইউপি চেয়ারম্যান নাজমুলের উপর হামলার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
May 22, 2021
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লা রেইসকোর্স এলাকায় বরুড়ার খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সর্দারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৭ টার দিকে কুমিল্লা রেইসকোর্স হিউম্যান হসপিটালের সামনে এ ঘটনা ঘটে। হামলার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সরদার তার অসুস্থ বাবা মফিজুল ইসলামকে চিকিৎসা করানোর জন্য কুমিল্লা রেইসকোর্স হিউম্যান হসপিটালে নিয়ে আসেন।

বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সরদার রাস্তায় আসার পর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। হামলায় নাজমুল হাসানের মাথায় কোপ লেগে রক্তক্ষরণ হয়।

ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তা হিউম্যান হসপিটালে প্রাথমিক চিকিৎসা করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।