,

কুমিল্লা শহরের দিগাম্বরীতলায় বিয়ার ও ইয়াবাসহ আটক ৪

আজকের কুমিল্লা ডট কম :
August 11, 2020
news-image

 

স্টাফ  রিপোর্টার:
কুমিল্লা নগরীর দিগাম্বরীতলা এলাকা থেকে   বিয়ার ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়িকে আটক করেছে  কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ এর সদস্যরা।

সোমবার (১০ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক  নগরীর  দিগম্বরীতলা এলাকায় (নানুয়ারদিঘী সংলগ্ন) এল আর এপেক্স টাওয়ার নামক একটি নির্মানাধীণ ভবনে অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকেেআটক করে। তাদের নিকট হতে মোট ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ ক্যান বিয়ার, মাদক বিক্রির নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়িরা হলেন,  কুমিল্লা নগরীর পুরাতন মৌলভীপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ শহিদুজ্জামান সজীব (২৮), কাপ্তান বাজার আদালতপাড়া গ্রামের মোঃ জহিরুল হকের  ছেলে মোঃ জুবায়েরুল হক @নিপু (৩১), বজ্রপুর সার্কুলার রোডের মৃত আঃ জলিলের ছেলে মোঃ শাকিল বিন জলিল (৩০)  বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের মৃত আঃ জলিল ভূইয়ার ছেলে মোঃ আবুল হোসেন ভূইয়া (৩৮)।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কমান্ডার মেজর নাজমুস সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Related posts: