,

কুমিল্লা শহরের ৪টি ওয়ার্ডে সেনাবাহিনীর কঠোর নজরদারি

আজকের কুমিল্লা ডট কম :
June 21, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের আওতায় থাকা  কুমিল্লা সিটি করপোরেশনের ৪টি ওয়ার্ডে কঠোর নজরদারি করছে বাংলাদেশ সেনাবাহিনী,কুমিল্লা এরিয়া।

রবিবার (২১ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত সেনাবাহিনীর টিম  এসব এলাকায় ঘুরে নজরদারি করেন। পাশাপাশি  স্বেচ্চাসেবক দলের সদস্যদের সাথে কথা বলেন।

এছাড়া শহরের চকবাজার, হাউজিং, মেডিকেল কলেজ রোড, সদর দক্ষিণের বাখরাবাদ, কান্দিরপাড়, রাজগন্জ, মোগলটুলি, রেইসকোর্স প্রভৃতি এলাকায় সেনাবাহিনী টহল দেন এবং সচেতনতামূলক প্রচারণা চালান।

সেনাবাহিনী টিমের নেতৃত্ব দেন  বাংলাদেশ সেনাবাহিনী,কুমিল্লা এরিয়ার ৩১ বীরের কমান্ডিং অফিসার লে.কর্ণেল মাহাবুব আলম।