,

কুমিল্লা সদর দক্ষিণে নতুন ৭ জনসহ মোট ১৬০ জন করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2020
news-image

রকিবুল হাসান রকি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় লাপিয়ে লাপিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

বুধবার (১৫ জুলাই) নতুন ৭ জন সহ মোট ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

জানা যায়, সদর দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন,ভূমি অফিসে ১ জন, বিজয়পুর ইউনিয়নের গাবতলী ১ জন, চৌয়ারা ইউনিয়নের গোপালনগর ১ জন, বারপাড়া ইউনিয়নের জোড় পুস্করনি এলাকায়  ১ জন এবং একই ইউনিয়নের শিবপুর ১ জন।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পযর্ন্ত ৮০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোট এসেছে ৭৪৮ জনের। এখন পযর্ন্ত করোনায় মোট আক্রান্ত ১৬০ জন। সুস্থ হয়েছে  ৯৪ জন  এবং এখন পযর্ন্ত মৃত্যু ১ জন।