,

কুমিল্লা সদর দক্ষিণে ৩ বিজিবি সদস্যসহ ৮ জন করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
June 21, 2020
news-image

রকিবুল হাসান রকি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় রবিবার নতুন করে ৮ জন  করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এ পর্যন্ত মোট ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

জানাযায়, রবিবার (২১ জুন) আক্রান্ত হয়েছে, কুমিল্লা কোটবাড়ির ১০ ব্যাটালিয়ন বিজিবির ৩ সদস্য,পদুয়ার বাজার বিশ্বরোডে সোনালী ব্যাংকের ১ জন, পদুয়ার বাজার বিশ্বরোডের পল্লী বিদ্যুৎ অফিসে ১ জন,চৌয়ার ইউনিয়নের চাষা পাড়ার ১জন, বারপাড়া ইউনিয়নের দূর্গাপুরের ১ জন এবং মহনপুরে ১ জন। আজ নতুন করে সুস্থ হয়েছে ১ জন।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে এখন পর্যন্ত ৫৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৪৫২ জনের। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৭০ জন। সুস্থ হয়েছে মোট ২৭ জন।