,

কুমিল্লা -১ থেকে সংসদ নির্বাচনে আ’ লীগের মনোনয়ন শফিকুল আলমকে দেওয়ার দাবি

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2018
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার :

কুমিল্লা -১ (দাউদকান্দি – মেঘনা) থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ থেকে মেঘনা উপজেলা সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম কে মনোনয়ন দেওয়ার জন্য দলের নীতি নির্ধারকদের প্রতি জোরালো দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের তৃনমূল নেতৃবৃন্দ।

শনিবার উপজেলার মেঘনা আইডিয়াল হাইস্কুলে আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন থেকে আগত তৃন মুল নেতারা তাদের এএ অভিমত ব্যক্ত করেন।

শফিকুল আলমের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আওয়াল সরকার,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান জয়, সহ সভাপতি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ, প্রধান বক্তা সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, বিশেষ বক্তা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, সাধারন সম্পাদক দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ, মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ,ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ।