,

কুমিল্লায় আটক হওয়া ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে বিভিন্ন দলের নেতাদের তদবির!

আজকের কুমিল্লা ডট কম :
July 20, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগরীর ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (১৯ জুলাই) রাতে টাকা আটক করা হয়।

আটক হওয়া শাকিল আহমেদ ২০১৭ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে সে নিজে জানায়।

একাধিক সূত্র জানায়, তাকে আটকের পর তাকে ছাড়িয়ে নিতে তদবির শুরু করে বিএনপি , জামায়াত- শিবির ও ছাত্র সমন্বয়করা। আটক হওয়া শাকিল আহমেদকে ছাত্রদল, শিবির ও সমন্বয়ক বলে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করছে তিন দলের নেতারা।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, শাকিলকে রাতে আটক করা হয়েছে। তবে কেউ তদবির করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কেউ তদবির করেনি।

তবে থানা সংশ্লিষ্ট একাধিক সূত্র নাম প্রকাশ না করা শর্তে জানান, মুঠোফোন ও সরাসরি এসে শাকিলকে ছাড়িয়ে নিতে বিভিন্ন দলের নেতাকর্মীরা তদবির করছে।