বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় দেবিদ্বারে হিন্দু মন্দিরে মৌলবাদীদের হামলা ও ভাঙচুর

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০২২
news-image

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গত ২৭শে মে রাতে হিন্দু প্রধান একটি এলাকায় উগ্রবাদীদের হামলায় স্থানীয় একটি মন্দির ভাঙচুর ও বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় একদল উগ্রবাদী আকস্মিকভাবে ওই এলাকায় ঢুকে মন্দিরের ভেতরের প্রতিমা ভাঙচুর করে | পাশাপাশি আশপাশের হিন্দু পরিবারের কয়েকটি ঘরেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হন| স্থানীয় মানবাধিকারকর্মী আলী আহমদ ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহ তিনি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। কর্তব্যরত কর্মকর্তা জানিয়ে দেন, “ঘুষ ছাড়া মামলা নেয়া সম্ভব নয়।” এতে ক্ষুব্ধ স্থানীয়রা প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন

আলী আহমদ বলেন, “মানুষের ধর্ম যাই হোক, তাদের বাড়িঘর ও উপাসনালয় রক্ষা করা আমাদের মানবিক দায়িত্ব। আমরা চাই এ ঘটনার ন্যায়বিচার হোক|”

এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায় আতঙ্কে দিন কাটাচ্ছে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।