,

কুমিল্লার আদালতে ধর্ষকের আত্মসমর্পণ

আজকের কুমিল্লা ডট কম :
December 13, 2019
news-image

 

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহেলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

 

বৃহস্পতিবার দুপুরে সোহেল কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কুমিল্লা জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

গত ৭ ডিসেম্বর কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোহলকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা করে কিশোরির মা। ঘটনার পর থেকে সোহেল পলাতক ছিল।

 

অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য আইনি নোটিশ প্রদান করে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।