,

কুমিল্লার আলেখারচরের মেডিসিন কমপ্লেক্সে নিম্নমানের উপকরণ বিক্রি, ৫টি দোকানকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
June 11, 2020
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লার আলেখারচর এলাকায় মেডিসিন কমপ্লেক্সে নিম্নমানের মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার অবাধে বিক্রি হচ্ছে। আজ মোবাইল কোর্টের মাধ্যেমে অভিযান পরিচালনা করে ৫টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা এগারোটার দিকে আলেখারচর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

গুণগত মানসম্পন্ন নয় এমন মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার বিক্রি করায় এ সময় মুন সার্জিক্যালকে ও হাসান মেডিকেলকে ৫ হাজার টাকা এবং আরও ৩টি দোকানকে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, সকলকে মাস্ক পরিধান করার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।