,

কুমিল্লার টাউনহলে পতিতাদের সাথে বখাটেদের আড্ডা: বাধা দিতে গিয়ে আহত হকার

আজকের কুমিল্লা ডট কম :
January 31, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহলের সামনে ভ্রাম্যমান পতিতাদের সাথে বখাটেদের কথা বলার সময় বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন  ফুটপাতে দাড়ানো হকার আশ্রাফ মিয়া।

শুক্রবার (৩১ জানুয়ারী) রাতে  এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানান, নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের টাউনহলের ভিতর ও সামনে পতিতাদের আনাগোনা যে কোন সময়ের চেয়ে এখন বেশি। তাই সেখানে বখাটেদের আড্ডাও দিন দিন বেড়ে যাচ্ছে। রাতে পতিতাদের সাথে বখাটেরা কথা বলছিল। তখন ওই হকার আশ্রাফ মিয়া তাদের এখান থেকে তোদের চলে যেতে বলে। এরপর বখাটেরা ক্ষিপ্ত হয়ে আশ্রাফ মিয়াকে মারধর করে রক্তাক্ত করে।