,

নগরীর ধর্মপুরে মুখোমুখি ২ ট্রেন : তদন্ত প্রতিবেদন আজ

আজকের কুমিল্লা ডট কম :
September 23, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় একই লাইনে বিপরীতমুখী দুটি ট্রেন ঢুকে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার রাতে কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, সহকারী পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান পুরো ঘটনার তদন্ত করছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানার চেষ্টা করেছেন। আগামীকাল তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবারে কুমিল্লা রেল স্টেশনের পাশে ধর্মপুর এলাকায় ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নির্দিষ্ট সময় থেকে প্রায় ২০ মিনিট বিলম্বে কুমিল্লা স্টেশনে প্রবেশ করেছিল। সে সময় বিপরীত দিক থেকে আসা ডাবল লাইন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের পাথর বোঝাই একটি ট্রেনও একই লাইনে ঢুকে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। দুটি ট্রেন মুখোমুখি প্রায় ১২০ গজ দূরে অবস্থান করছিল। ২ ট্রেনের চালকই দ্রুততম সময়ে ট্রেন থামিয়ে ফেলেন।