কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধার
আজকের কুমিল্লা ডট কম :
November 23, 2021
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপারা ইউনিয়ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বারপারা ইউনিয়নের মানিমকান্দি গ্রামের কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি।