,

কুমিল্লার নগরীর ৬টি এতিমখানায় খাদ্য ও অর্থ বিতরণ করলেন সেনাবাহিনী 

আজকের কুমিল্লা ডট কম :
May 21, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নগরীর ৬টি মাদরাসা ও এতিমখানায়  এতিম শিশুদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবিাহিনী,কুমিল্লা এরিয়া।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সবগুলো এতিমখানায় খাদ্য ও অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবিাহিনী,কুমিল্লা এরিয়ার ৩১ বীরের ক্যাপ্টেন সাইফ।

কুমিল্লা নগরীর ছোটরা এলাকার পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৩০ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, মাদ্রাসার কমিটির সভাপতি এস এম জসিম উদ্দিন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সর্দার নিজাম উদ্দিন।

এরপর নগরীর গোবিন্দপুর এলাকার দারুল আমান এতিমখানায় ১৩ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী ও নগদ ১৫০০ টাকা বিতরণ করা হয়।

এরপর কুচাইতলী সোবহানিয়া হাফেজিয়া এতিমখানায় ১৫ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংরাইশের পাক পাঞ্জাতন মুজিবিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৫ জন শিশুর মাঝে খাদ্য সামগ্রী ও নগদ ১৫০০ টাকা বিতরণ করা হয়।

টিক্কাচর কবরস্থান আল আমিন হাফেজিয়া মাদ্রাসায় ১০ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী ও নগদ ১৫০০ টাকা বিতরণ করা হয়।

সবশেষে পুরাতন মৌলভীপাড়া এলাকার নুরে মদিনা মাদ্রাসা এন্ড স্কুলের ৬ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজি সাজু উপস্থিত ছিলেন।