,

কুমিল্লার লাকসামে নারীসহ ২ মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 22, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম থেকে ১৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে উপজেলার মুদাফরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ বেতিয়ারা গ্রামের কাজী নুর ইসলামের ছেলে মোঃ মুরাদ হোসেন উজ্জল (২৬) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরবাগল গ্রামের মৃত মান্নান মোল্লার মেয়ে কল্পনা আক্তার (৪০)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।