,

কুমিল্লায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন জেলা প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2021
news-image

 

ইসতিয়াক আহমেদ:

করোনা মহামারিতে কুমিল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়েছেন প্রায় ৪ শতাধিক পরিবার। লকডাউন চলাকালে প্রথমবারের মত খাদ্যসামগ্রী পেয়ে খুশি মনে বাড়িতে ফিরে গেছেন অসহায় মানুষগুলো।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় নগরীর তিনটি স্থানে উপহারস্বরূপ খাদ্যসামগ্রী নিজ হাতে বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা।

প্রথমে  কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দেন অসহায় মানুষের হাতে। এরপর নগরীর চকবাজার, টমসমব্রিজ ও মোগলটুলীতে ১৫০ জন, ঈদগা এলাকায় অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এছাড়া ১০০ জন বীর মুক্তিযোদ্ধার বাসায় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পাঠানো হয়।

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, প্রথম ধাপে ৩০০ জন অসহায় মানুষ ও ১০০ বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দিয়েছি। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, করোনার দ্বিতীয় ওয়েব রোধে দেশজুড়ে লকডাউন চলছে। এই লকডাউনের মধ্যে অসহায় মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। অবশেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হল।