,

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
January 16, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসামে আওয়ামী লীগ নেতা ফয়েজ উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি নাসির (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আওয়ামী লীগ নেতা ফয়েজ উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি নাসিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাসির উপজেলার বাকই ইউপির অশ্বদিয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন বাকই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উল্লাহ ও তার ছেলেকে স্থানীয় বিএনপি নেতা নাছিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী কুপিয়ে জখম করে। এ ঘটনার ১১ দিন পর ৯ জানুয়ারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়েজ উল্লাহ মারা যান।