,

কুমিল্লায় আগুনে ঘর পুড়ে ছাই

আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় আগুনে পুড়ে গেছে একটি ঘর। গেল রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা স্থানীয়দের।

জানা যায়, রাত ১১টার দিকে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের জামাল মিয়ার ঘরে আগুন লাগে। মুহূর্তে আগুনে পুড়ে যায় ঘরে থাকা টিভি, ফ্রিজ, নগদ এক লক্ষ টাকা সহ সকল আসবাবপত্র। খবর পেয়ে কুমিল্লা সদর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পেশায় নাইট গার্ড জামাল মিয়া স্ত্রী ও তিন সন্তান নিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

আগুনে তার অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।