রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে আটক এক

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার জগন্নাথপুর এলাকা থেকে মোঃ আবুল কাশেম (৫১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মে জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা এবং ১৯৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে র‌্যাব।

আটককৃত হলেন কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকার মৃত জোহর আলীর ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৮ মে) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।