মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলের যাবজ্জীবন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৮, ২০১৮
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের জাকির হোসেন (৩৬)’কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে কুমিল্লার আদালত।

নেশার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে বুধবার দুপুরে ছেলেকে এ রায় প্রধান করেন কুমিল্লার অতিরিক্তি জেলা ও দায়রার চতুর্থ আদালতের বিচারক নুরুননাহার বেগম শিউলি।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার সাতমোড়া গ্রামের বেরীবাধ সংলগ্ন নিজ বাড়ীতে বিধবা মিনুয়ারা বেগম সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার বড় ছেলে জাকির হোসেন মাদকাসক্ত হওয়ায় প্রতিনিয়তই মাদকের টাকার জন্য তাকে মারধর করত। পূর্বের মত মাদকের টাকার জন্য ২০১৬ সালের ১৭মে মা মিনুয়ারা বেগমকে মারধরের একপর্যায়ে কুপিয়ে হত্যা করে। পরে জাকিরের ছোট ভাই শাকিল বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালত জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড প্রধান করে।