শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় পানিতে ডুবে মারিয়া নামের এক ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটি সদর দক্ষিণ উপজেলার পশ্চিম বটগ্রামের মাস্টার বাড়ির কামাল হোসেন এর মেয়ে।

মঙ্গলবার (২৮মে) দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা দেখে মরদেহটি উদ্ধার করে।