কুমিল্লায় সেনাবাহিনীর কাছ থেকে খাদ্য পেয়ে খুশি মনে ঘরে ফিরছে দিনমজুর-রিকসাচালকরা
ইমতিয়াজ আহমেদ জিতু :
ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমনে সারা পৃথিবী আজ আতংকিত। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এ করোনা ভাইরাস। করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লা জেলা লকডাউন করা হয়েছে। ফলে বেকার হয়ে পড়েছে দিনমজুর-রিকসাচালক-শ্রমিক-গৃহপরিচারিকারা। ফলে যথাযথ ত্রাণ না পেয়ে অনেকে পেটের ক্ষুধা নিবারণের জন্য বের হচ্ছে রাস্তায়। বাংলাদেশ সেনাবাহিনী তাদেরই খুঁজে বের করে খাদ্যসামগ্রী, ইফতার আবার অনেককে নগদ অর্থ দিয়ে বাড়িতে পাঠাচ্ছেন। আবার অনেকের ঘরে ঘরে গিয়ে খাদ্য-ইফতার ও অর্থ পৌছে দিচ্ছেন সেনাবাহিনী।
গত বেশ কয়েকদিন ধরে সেনাবাহিনী নিখুতভাবে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে গরীব-অসহায়দের মাঝে ঘরে থাকার মনোবাসনা বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় সূত্র বলছে, সেনাবাহিনীর মত অন্যরাও যদি এমন নিখুঁতভাবে ত্রাণ বিতরণ করতো তাহলে মানুষ লকডাউন ভেঙ্গে বাইরে বের হতো না।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সাবান ২ টি, চাল ১০ কেজি, আলু ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ২ কেজি, তৈল ১ কেজি, লবন ১ কেজি, ছোলা ১ কেজি, চিরা এক কেজি, খেজুর আধা কেজি ও পেয়াজ ১ কেজি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলার কুমিল্লা নগরীর ছোটরা, চকবাজার, কাশারীপট্টি, পুরাতন মৌলভীপাড়