,

কুমিল্লায় স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৭ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
October 14, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার সকল তফসিলি ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নগরীর টাউন হল মাঠে র‌্যালী শেষে বেলুন উড়িয়ে কনফারেন্সের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবদুর রহিম।

পরে টাউন হলে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আল-আরাফাহ্ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা রিচালক মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহিন ইমন, সোনালী ব্যাংক কুমিল্লার শাখার জেনারেল ম্যানেজার সুধন চন্দ্র দাস।