,

কোটা প্রথা সংস্কারের দাবিতে কুমিল্লায় অবস্থান কর্মসূচি

আজকের কুমিল্লা ডট কম :
April 11, 2018
news-image

 

শাহ ইমরান/শাহাদাত বিপ্লবঃ

কোটা প্রথা সংস্কারের দাবিতে কুমিল্লার পূবালী চত্ত্বরে অবস্থান নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কোটা প্রথা সংস্কারের দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করছে।

বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টায় আন্দোলনরত শিক্ষার্থীরা কান্দিরপাড় পূবালী চত্ত্বরে এসে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২ টায় এ রিপোর্ট পর্যন্ত অবস্থান কর্মসূচী চলছে।

যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল পরিমান পুলিশ, জেলা বিশেষ শাখা গোয়েন্দা , র‌্যাব সদস্য দায়িত্বপালন করছেন।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থানের কারণে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে যানজট সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিক যানচলাচলে বিঘ্নতার সৃষ্টি হয়েছে।