,

ক্যাসিনোকাণ্ডে যুবলীগ নেতা সম্রাট কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পাঁচ ঘন্টার অভিযান শেষে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট কে (ক্যাসিনো সম্রাট) গ্রেপ্তার করেছে র‍্যাব ৭

রোববার (৬ অক্টোবর) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাদের আটক করা হয়।

ক্যাসিনোকাণ্ডে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়েছে বলে  জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের মুখপাত্র সারওয়ার-বিন-কাশেম।