ক্ষমতাসীন আওয়ামী লীগের কমিটি থেকে ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বাদ পড়লেন যারা
ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়েছেন ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীসহ আগের কমিটির অন্তত ১৫-২০ জন হেভিওয়েট নেতাকে বাদ দেয়া হয়েছে। তাদের কমিটির বাকি সাতটি পদে নেয়া হবে কিনা সেটিও স্পষ্ট নয়। মন্ত্রিসভার আর কেউ কমিটিতে জায়গা পাবেন কিনা সেটিও পরিষ্কার করা হয়নি।
বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির সাতটি পদ খালি রেখে বাকি ৩২টিতে নামের তালিকা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ নিয়ে কার্যনির্বাহী সংসদের ৮১ পদের মধ্যে ৭৪টি প্রকাশ করা হলো। বাকি পদগুলোতে পরে নাম ঘোষণা করা হবে।
এর আগে শনিবার কেন্দ্রীয় কমিটির ১৭ প্রেসিডিয়াম সদস্যসহ ৪২টি এবং ৫১ সদস্যের উপদেষ্টা কমিটির ৪০টি পদ ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ৩৯টি পদে স্থান পাওয়া আশায় ছিলেন আংশিক কমিটিতে বাদ পড়ারা। কিন্তু শেষ পর্যন্ত আগের কমিটির কয়েকজনের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান হলেও বাদ পড়েছেন মন্ত্রিসভার ৯ সদস্য। এ ছাড়া জেলা ও মহানগরের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নামও নেই পূর্ণাঙ্গ তালিকায়। এ নিয়ে ওই নেতারা কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে আছেন। তবে বাকি পদগুলোতে স্থান পাওয়ার আশায় আছেন কেউ কেউ।
বিভাগ ও অঞ্চলভিত্তিক সমতা আনার জন্য সাতটি পদ ফাঁকা রাখা হয়েছে ঘোষিত কমিটিতে। সেগুলো হলো- সাংগঠনিক সম্পাদক-১, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ, ধর্মবিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য-৩।
তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ঘোষিত ৭৪ পদের মধ্যে নতুন মুখ এসেছে ১৬ জন। নারী সংখ্যা চারজন বাড়িয়ে করা হয়