,

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব অবহেলার কারণে ওসিকে প্রত্যাহার

আজকের কুমিল্লা ডট কম :
May 17, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দায়িত্ব অবহেলার কারণে লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে বুধবার রাতে তাকে প্রত্যাহার করা হয়। তবে ওই থানায় এখনো নতুন ওসি নিয়োগ দেওয়া হয়নি।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার সোনালী সেন বলেন, গত ১৫ মে সিটি নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে বিভিন্ন কেন্দ্রে পুলিশের উপস্থিতিতে কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়া হয়। এর মধ্যে দুটি কেন্দ্রের ফলাফল নির্বাচন কমিশন থেকে স্থগিত করা হয়। ওই ঘটনার জের ধরে লবনচরা থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।