,

গরমে স্বস্তি দেবে শসা-লেবু পানীয়

আজকের কুমিল্লা ডট কম :
April 23, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

গরম পড়তে শুরু করেছে। কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা আরও বাড়বে। এই গরমে আপনাকে স্বস্তি দিতে পারে শসা-লেবুর ঠাণ্ডা পানীয়। এটা বানানো খুব সহজ। দেখুন কীভাবে শসা-লেবু পানীয় তৈরি করবেন-

উপকরণ

টুকরা করে কাটা শসা, পুদিনা পাতা কয়েকটি, ২ কাপ স্প্রাইট, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি

শসা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ছেঁকে রস সংগ্রহ করুন। একটি গভীর পাত্রে লেবুর রস, শসার রস, লবণ, স্প্রাইট, পুদিনা পাতা কুচি একসঙ্গে মেশান। গ্লাসে ঢেলে বরফের কুচি মিশিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা শসা-লেবুর পানীয়।