,

চাঁদপুর ক্লাবে গুণিজনদের সম্মানে ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
June 10, 2018
news-image

 

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় :

চাঁদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাস্ট্রমন্ত্রী ডা: দিপু মনি এমপির উদ্যোগে বিশিষ্টজনদের সন্মানে চাঁদপুর ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন চাঁদপুর ফরিদগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ড. শামছুল হক ভুঁইয়া, জেলা পুলিশ সুপার শামচ্ছুননাহার পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নুঈম দুলাল পাটওয়ারী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: শফিকুর রহমানসহ বিপুল সংখ্যক আওয়ামী পরিবারের নেতা কর্মীরা।

ইফতার পুর্বে দেশ ও জাতির কল্যান কামনা বিশেষ দোয়া করা হয়।