,

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
January 13, 2019
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলীয়াবাদস্থ জাহেদা-বারী ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ১৪তম বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ.এস.এম ফজলুল করিমের সভাপতিত্বে ও নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. এ.কে মাকসুদুল বারী বলেন, আমি আজীবন মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবো। অর্থের অভাবে যদি কোন শিক্ষার্থীর লেখা পড়া বন্ধ হয়ে যায়, সে যেন আমার সাথে যোগাযোগ করে, আমি তার লেখাপড়ার দায়-দায়িত্ব নেবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিসেস মাকসুদুল বারী, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।