রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরে শাহতলী স্কুল-কলেজ শিক্ষার্থীদের মার্চ মাসের বেতন মওকুফ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৯, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
নভেল করোনা ভাইরাসের কারনে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতি কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ-২০২০ মাসের বেতন মওকুফের ঘোষণা দিয়েছেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী জানান, জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন করোনা ভাইরাস জনিতকারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মার্চ-২০২০ মাসের বেতন মওকুফ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এ এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের আয় রোজগার কম। তার উপর শ্রমজীবি মানুষের এখন আয় নেই বললেই চলে। তাই মানবিক কারণে এ সিদ্বান্ত গ্রহণ করেছি।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। দ্রুত সিদ্বান্ত বাস্তবায়ন করা হবে। আর পরিস্থিতি যদি দীর্ঘ মেয়াদী হয়। তাহলে পরবর্তীতে নতুন করে পরের মাসের ব্যাপারে সিদ্বান্ত নিবো।

উল্লেখ্য, জিলানী চিশতী কলেজের ৪৫৭ জন শিক্ষার্থীর মার্চ-২০২০ মাসের বেতন ৬৮ হাজার টাকা ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৩০০জন। তাদের মার্চ-২০২০ মাসের বেতন মোট ২৪৩৬০ টাকা মওকুফ করা হয়েছে।