,

চান্দিনা উপজেলা জাসাস কমিটি বিলুপ্ত ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2026
news-image

শরীফুল ইসলাম:

কুমিল্লার চান্দিনা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে কুমিল্লা উত্তর জেলা জাসাস এর দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা উত্তর জেলার সিদ্ধান্ত মোতাবেক চান্দিনা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি মো.কামাল পারভেজ ডালিম ও সাধারণ সম্পাদক এস.এম মিজান এই সিদ্ধান্ত অনুমোদন করেন।