,

চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
June 27, 2021
news-image

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার।

রোববার (২৭ জুন) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদে ইউএনও কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, দৈনিক কালেরকণ্ঠ ও দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. জাকির হোসেন, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলার আলোড়ণ প্রতিনিধি মো. আবদুল বাতেন, দৈনিক আজকালের খবর প্রতিনিধি সাদেক হোসেন, দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, আনন্দ টিভি প্রতিনিধি মো. মিজানুর রহমান, এশিয়ান টিভি প্রতিনিধি মো. আশিকুর রহমান রাসেল প্রমুখ।