,

চান্দিনায় খোরশেদ আলমের মৃত্যুতে ব্যবসায়িদের শোকসভা ও মিলাদ মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
January 23, 2018
news-image

 

মো.শরিফুল ইসলাম:

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মরহুম আলহাজ্ব মো. খোরশেদ আলম এর স্মরণে মঙ্গলবার (২৩জানুয়ারি) দুপুরে চান্দিনা বাজারের ব্যবসায়িদের আয়োজনে শোকসভা ও মিলাদ মাহফিল চান্দিনাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.আবদুল কাদের সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন-চান্দিনা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব এবিএম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন-মরহুম আলহাজ্ব মো. খোরশেদ আলম এর তনয় মো. আতিকুল আলম শাওন, চান্দিনা পৌর যুবদল সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল ইসলাম মুন্সী, পৌর কাউন্সিলর মো. শাহজাহান সরকার, সাবেক কাউন্সিলর মো.সহিদুজ্জামান সরকার।

এসময় উপস্থিত ছিলেন-অবিস্বরনী প্রকাশনার লেখক ও প্রকাশক মো. আবদুস সালাম, উপজেলা যুবদল নেতা ডা.সাইফুল্লাহ বাপ্পী, চান্দিনা বাজারের ব্যবসায়ী মো.আলাউদ্দিন, মো.জাহিদ ভুঁইয়া, মো.আইয়ুব আলী, মো.আবদুল সামাদ প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন আল কাদেরি।