,

চান্দিনায় চায়ের আড়ালে মদ বিক্রি; ৪০ লিটার চোলাই মদসহ আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
July 6, 2019
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনা মধ্য বাজারে চা বিক্রির আড়ালে দীর্ঘদিন যাবৎ চোলাই মদ বিক্রির করে আসছিলেন এক চা দোকানী। পুলিশ অভিযান চালিয়ে ২জনকে আটক করে এবং ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেন।

শনিবার (৬ জুলাই) দুপুরে চান্দিনা পৌর মার্কেটের চাউল বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় দোকান মালিক ও মাদক কারবারি সেলিম মিয়া (৪৮) ও কর্মচারী আল আমিন (২১) কে আটক করে পুলিশ।

আটক সেলিম মিয়া চান্দিনার মহারং গ্রামের মৃত আব্দুল বারেক এর ছেলে এবং আল আমিন বুড়িচং উপজেলা মিথলমা গ্রামে খলিল মিয়ার ছেলে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, মাদক কারবারি সেলিম মিয়া চা বিক্রির আড়ালে প্রতিদিন চোলাই মদ বিক্রি করে আসছিল। শনিবার দুপুরে উপ-পরিদর্শক (এস.আই) শাহ আলম ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন সহ একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তার চা দোকান থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।