,

চান্দিনায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 13, 2017
news-image

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনা উপজেলায় বিদেশি পিস্তলসহ মো.রুহুল আমিন মিঠু (২৮)নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩জুন) দুপুরে উপজেলার শ্রীমন্তপুর সায়েদ আলীর মোড় থেকে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাই মো.জাহাঙ্গীর আলমকে গুলি করার প্রস্তুতিকালে পুলিশ তাকে আটক করে।
আটক হওয়া মো.রুহুল আমিন মিঠু চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্ত পুর গ্রামের মৃত. আবদুল মালেক এর ছেলে ।
এ ব্যাপারে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।