,

চান্দিনায় সেবা মূলক সংগঠন ‘তরুণ’ এর ইফতার ও দোয়া মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
June 14, 2018
news-image

শরীফ, চান্দিনা:

চান্দিনায় সেবামূলক সংগঠন তরুণ এর ইফতার ও দোয়া মাহফিল এবং সংগঠনের সদস্য মো. আজাহার হোসেন বাদল এর স্মরণসভা বুধবার (১৩ জুন) বিকেলে চান্দিনা সরকারি হাসপাতাল সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সংগঠন সদস্য মো. আবদুল কাদের জীবন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল মামুন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মনিরুজ্জামান, ডা. মোহা. জাহাঙ্গীর আলম, ডা. মো. মোরশেদ আলম, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্তাধিকারী মো. জসিম উদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতিকুল আলম, তরুণ এর সদস্য মো. রায়হান আলম, মো. মনিরুল ইসলাম সরকার, মো. ছফিউল ইসলাম বাশার, মো. শরীফুল ইসলাম জাহাঙ্গীর, মেহেদী হাসান সিজার, মো. কামরুল হাসান, আবদুল্লাহ্ আল মামুন, মো. মাহাবুবুর রহমান, সুমন তালুকদার, হেফজুর রহমান প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম মাওলানা আবুল কাশেম।