,

চান্দিনায় ৪০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 1, 2021
news-image

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ৪০ বোতল ফেন্সিডিলসহ আবুল খায়ের (২৪) নামের এক যুবককে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

রবিবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলা মোড় হতে চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই)সুজন দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত আবুল খায়ের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার করিমাবাদ গ্রামের আলী আকবর এর ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, ফেন্সিডিল সহ আটককৃত আবুল খায়ের এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।