,

চালিভাঙ্গা ইউনিয়নে বিএনপির কমিটি গঠিত।। কামরুজ্জামান সভাপতি, গাফফার সম্পাদক

আজকের কুমিল্লা ডট কম :
May 15, 2017
news-image

এম এইচ বিপ্লব:
কুমিল্লার মেঘনা উপজেলায় চালিভাংগা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এড:কামরুজ্জামান সভাপতি, আ: বারেক প্রধানকে সিনি:সহ সভাপতি ও আ:গাফফার সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নুর মোহাম্মদ মেম্বারকে নির্বাচিত করা হয়।
সোমবার (১৫ মে) ইউনিয়নের রামপ্রশাদের চর গ্রামে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মুক্তিযোদ্ধা আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা বিএন পির সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী। উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে
এ কমিটি করা হয়।
উপজেলা যুবদলের সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজহারুল হক শাহিন, কুমিল্লা উ: জেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক শহিদুল্লাহ সরকার,উপজেলা বিএনপির সি:সহ সভাপতি আ:অদুদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক আ:মতিন, যুগ্ম সম্পাদক সলিমুল্লাহ মোহাম্মদ, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাবুদ্দিন,বড় কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এম মিজানুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কাদের,উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক মাহবুবা ইসলাম,আল আমিন, রবি, প্রমুখ।