,

চৌদ্দগ্রাম থানা আ’লীগের সাবেক সা. সম্পাদক মুক্তিযোদ্ধা এড. জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
October 9, 2017
news-image

আনিছুর রহমান, চৌদ্দগ্রামঃ
কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, চৌদ্দগ্রাম থানা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা ও এডভোকেট আবদুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় গুণবতী মাদরাসা মিলনায়তনে জলিল স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান। উপজেলা কমিউনিটি পুলিশিং ও জলিল স্মৃতি সংসদের সভাপতি আবদুল ওয়াদুদ দুলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, গুণবতী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভুঁইয়া, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, গুণবতী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাকারিয়া, ভাইস প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দিন, আ’লীগ নেতা আবদুল কুদ্দুস, সাইফুল হোসেন, মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ। এসময় ইউনিয়ন মুক্তিযোদ্ধা, শিক্ষক, পেশাজীবিসহ আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।