,

চৌদ্দগ্রামে অলৌকিক ঘটনা || ডিমে ‘মায়ের কোলে নবজাতক’ সদৃশ্য জলছাপ দেখতে মানুষের ভিড়!

আজকের কুমিল্লা ডট কম :
November 15, 2017
news-image

 

আনিছুর রহমান,চৌদ্দগ্রাম, চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি হাঁসের ডিমে ‘মায়ের কোলে নবজাতক’ সদৃশ জলছাপ দেখা গেছে। পৌর এলাকার শ্রীপুর গ্রামের খাঁ বাড়ির সামছুল হক মরণের পালিত হাঁসে এ ডিম দেয়। ডিমটি এক নজর দেখতে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভীড় জমায়।

বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন সামছুল হক মরণের স্ত্রী সালমা বেগম।

তিনি জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে পালিত হাঁসগুলো ছাড়া হয়। হাঁস থাকার জায়গায় একটি ডিম পাওয়া যায়। ডিমটির খোসায় লাল বর্ণের ‘মায়ের কোলে নবজাতক’ এমন একটি জলছাপ দেখা যায়। খবরটি আশ-পাশে ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ডিমটি দেখতে ভীড় জমায়। এ নিয়ে তারা কিছুটা বিব্রত।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানা মসজিদের খতিব সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর বলেন, বিষয়টি সত্য হয়ে থাকলে এতে আমাদের অনেক কিছুই শেখার আছে। কারণ-মানুষের মাঝে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় মহান আল্লাহতাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য মাঝে মাঝে অলৌকিক কিছু দেখান।